রাজনীতিবিদদের গণমূখী-জনকল্যাণমূখী হতে হবে

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

রাজনীতিবিদদের গণমূখী-জনকল্যাণমূখী হতে হবে

Manual4 Ad Code

RU001466436664

সুরমা মেইল নিউজ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন,  দেশে জামায়াত ইসলামসহ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন সাম্প্রদায়িকতার উসকানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। তাই এই হুমকিকে রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হবে। রাজনীতিবিদদের গণমূখী ও জনকল্যাণমূখী হতে হবে।

Manual6 Ad Code

সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই আলোচনাসভার আয়োজন করে।

Manual1 Ad Code

সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাস ও প্রবীণ সাংবাদিক আহমদ সফিউদ্দিন।

বাদশা বলেন- পাকিস্তান হচ্ছে পুরনো পাপী। তাদের দ্বিজাতি তত্ব সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে। পাকিস্তান জঙ্গিবাদের মদদ দিচ্ছে। আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন তারা এসে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। এর মাধ্যম হিসেবে তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে। তিনি বলেন, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে। এসবের কারণে জনগণ আমাদের থেকে বিমুখ হচ্ছে। এরই সুযোগ নিচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো। এসবের মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন।

Manual6 Ad Code

জঅনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনও সাম্প্রদায়িকতা চায় না। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন মিলেমিশে একসঙ্গে বসবাস করাই এদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু কিছু সংগঠন সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে রক্ষা করতে প্রয়োজন জাতীয় ঐক্য।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code