রাজনীতির সূত্রে ভুল করছেন খালেদা : নৌমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

Manual6 Ad Code

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজনীতির একটা সূত্র আছে, সূত্র না মিললে রাজনীতিতে টিকে থাকা যায় না। খালেদার জিয়ার ক্ষেত্রে এমনটাই হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষেআয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান রাজনীতিতে যে ভুল করেছিলেন খালেদা জিয়াও সেই একই ভুল করেছেন। কারণ তাদের সাথে যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীর দল জামায়াত। তাই জিয়াউর রহমানের রাজনীতি যেমন ধ্বংস হয়েছে তেমনিভাবে খালেদা জিয়ার রাজনীতিও এখন ধ্বংসের পথে।

Manual1 Ad Code

নৌমন্ত্রী বলেন, পাকিস্তান এখনো আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। কেননা তারা বাংলাদেশের উন্নয়ন সইতে পারে না। এইজন্য তারা সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code