রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বিএনপি : হানিফ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বিএনপি : হানিফ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি রাজনৈতিকভাবে অনেকটাই এখন দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জণগণ থেকে বিছিন্ন হয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে তারা।

Manual7 Ad Code

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশের তৃতীয় বৃহত্তম সুইমিং পুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন  ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

তিনি বলেন, জঙ্গি দূর করতে হলে আমাদের যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমাদের যুবসমাজ জঙ্গি সম্পৃক্ত থেকে মুক্ত হতে পারবে। এতে বিএনপির আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই।

Manual6 Ad Code

ভারতের দুষিত পানির জন্য হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এমন অভিযোগ সম্পর্কে হানিফ বলেন, তাদের (বিএনপি) এইসব বক্তব্যে রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব ছাড়া কিছুই না। এবার আগাম বর্ষা হওয়ার কারণে পানির ঢল থেকে হাওর এলাকা প্লাবিত হয়েছে। হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহায়তা করছে সরকার। তারা যেন খাদ্য চিকিৎসা ঠিকমত পায় তার ব্যবস্থা করা হয়েছে। বিএনপি অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস.এম মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code