সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী ২৬ জানুয়ারি রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটির ডাকা হরতালকে পূর্ণ সমর্থন করেছে বিএনপি।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ সুন্দরবন রক্ষায় বিএনপির সমর্থন সব সময় ছিল আর থাকবে। ২৬ জানুয়ারি রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী হরতালকে সমর্থন এবং সার্থক করার আহ্বান জানায়।
সুন্দরবন নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব নেতাদের সামনে সুন্দরবন নিয়ে যে তথ্য দিয়েছে তা বানোয়াট, অসত্য। তিনি (প্রধানমন্ত্রী) এতো বড় বিজ্ঞানী হয়েছে যে দেশ বিদেশের এতো বিশেষজ্ঞের মতামতকে অগ্রহ্য করে প্রভুদের কাছে দেয়া কথা বাস্তবায়ন করছে। অবৈধভাবে ক্ষমতা আসলে যা হয়। সরকার ইচ্ছাকৃতভাবে সুন্দরবনকে ধ্বংস করতে চায়।
তিনি আরো বলেন, সন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে শুধুমাত্র মুনাফাখোর আর সুবিধাভোগিদের লাভ হবে। সারা দেশের এবং জনগণের ধ্বংস হবে। এতো কিছু জেনে শুনেও সরকার নিজেদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে চায়। প্রভুদের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়ন করতে গেলে শ্লোগানে মিছিলে উদ্বেল হয়ে সকল বাধা অতি্ক্রম করে দেশপ্রেমিক জনগণ আরেকটি মুক্তিযুদ্ধ শরু করবে।
Design and developed by ওয়েব হোম বিডি