রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বাইডেনের

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বাইডেনের

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

 

Manual4 Ad Code

এক ট্রিলিয়ন ডলার সম্পদমূল্যের কয়েকটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলাকারী বলে আখ্যায়িত করেন বাইডেন তবে তিনি স্পষ্ট জানান, ইউক্রেইনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না অ্যামেরিকার সেনারা।

 

Manual4 Ad Code

বাইডেন তার ভাষায় বলেন, সপ্তাহের পর সপ্তাহ সতর্ক করা হয়েছে রাশিয়া আক্রমণ করবে, এখন তাই হচ্ছে। ক্রেমলিন এতোদিন কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক দাবিতে নাটক সাজিয়েছে। ইউক্রেইনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা রাসায়নিক হামলা চালাবে, গণহত্যা চালাচ্ছে। এসব অযুহাত দেখিয়ে সার্বভৌম ইউক্রেইনের মধ্যে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঠিক যখন ইউক্রেইনের সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করেন।

 

মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার কথা উল্লেখ করে বাইডেন বলেন, এতে করে দেশটির অর্থনীতি স্বল্প ও দীর্ঘমেয়াদে বিপদগ্রস্ত হবে। প্রেসিডেন্ট বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার ওপর সর্বোচ্চ নেতিবাচক প্রভাব পড়ে। অপরদিকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের ওপর নূন্যতম প্রভাব ফেলে।

Manual6 Ad Code

 

প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, তিনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন এরসাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সম্মতি আছে। বাইডেন জানান, জি সেভেন নেতাদের সাথে বৈঠক হয়েছে তার। সবাই নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পূর্ণ একমত।

 

Manual7 Ad Code

বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে রাশিয়ার ব্যবসার সুযোগ সীমিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, রাশিয়া যাতে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে অর্থের সরবরাহ না পায় এবং ২১ শতকের অর্থনীতিতে প্রতিযোগিতা করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। ইউরোপীয় মিত্রদের সাথে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে- রাশিয়া থেকে উচ্চমানের প্রযুক্তি আমদানি অর্ধেকে নামিয়ে আনবেন তারা। রাশিয়ার এক ট্রিলিয়ন ডলার সম্পদমূল্য থাকা কয়েকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code