রাশিয়ার বোমায় ইউক্রেনে নিহত ৭, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের আহ্বান

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

রাশিয়ার বোমায় ইউক্রেনে নিহত ৭, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের আহ্বান

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭ জন মারা গেছেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি।

Manual2 Ad Code

 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বন্দরনগরী ওডেসার বাইরের পোডিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।


।আরও পড়ুন


এছাড়া বোমা হামলার পর থেকে পোডিলস্কে নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। মারিউপোল শহরে বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছে।

Manual5 Ad Code

 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুতিন।

 

জাতিসংঘ
এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই আহ্বান জানান।

 

Manual6 Ad Code

গুতেরেস বলেন, ‘আজ রাতে হৃদয়ের অন্তস্থল থেকে আমার শুধু একটি কথাই বলার আছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা থেকে আপনার সেনাদের বিরত রাখুন। শান্তিকে একটু সুযোগ দিন। ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছে।’

 

পরে তিনি সাংবাদিকদের বলেন, এই যুদ্ধ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে যা অন্ততপক্ষে বলকান যুদ্ধের পর ইউরোপ দেখেনি।

 

প্রসঙ্গত, বুধবার রাতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করেছে মস্কোর সেনারা।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code