রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবে ইরান

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবে ইরান

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেক্স ঃ

 

Manual7 Ad Code

রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি করার পরিকল্পনা করছে ইরান। এ ব্যাপারে দু’দেশ সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

 

বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের সময় জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। খবর ইরনার।

Manual5 Ad Code

 

মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন।

 

Manual8 Ad Code

করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাভেদ জারিফের সরাসরি বৈঠক হয় নি।

Manual2 Ad Code

 

রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন জারিফ বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

 

মঙ্গলবাবের রাশিয়া সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code