রাশিয়ার স্কুলে বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৯

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১১, ২০২১

রাশিয়ার স্কুলে বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৯

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু এবং এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) মস্কোর বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

 

এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। আহতের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এ ঘটনায় কথিত এক হামলাকারীকে আটক করা হয়েছে। তার বয়স ১৭ বছর। ধারণা করা হচ্ছে অন্য একজন এখনও ভবনে রয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

দেশটির শ্রম দিবস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজয়ের ৭৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের সরকারি ছুটির পর প্রথম কর্মদিবসে এ ঘটনা ঘটল।

 

মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজান রাশিয়ার তৃতীয় রাজধানী হিসাবে পরিচিত। ১২ লাখ জনসংখ্যার শহর তাতারস্তানের বেশিরভাগ মানুষই মুসলিম।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code