রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নেবেন প্রত্যাশা বিএনপির

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সকল রাজনৈতিক দলের কাছে নিরপেক্ষ ও আস্থাশীল নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করেছে বিএনপি।

Manual3 Ad Code

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রত্যাশা হচ্ছে একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন যা সরকারের খাঁচায় বন্দি পাখি হবে না। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। যে কমিশন সরকারের রক্তচক্ষু উপক্ষো করে ভোটগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের উৎসাহিত করবে।

Manual4 Ad Code

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

Manual2 Ad Code

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে ইসি গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code