রিজভীকে সাত দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

রিজভীকে সাত দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

Manual8 Ad Code

rijvi-24updatenews

সুরমা মেইল ডেস্ক :: কপি পাওয়ার ৭ দিনের মধ্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Manual5 Ad Code

রিজভীকে কেন নতুন পাসপোর্ট প্রদান করা হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুন রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

Manual8 Ad Code

এ বিষয়ে আগে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Manual7 Ad Code

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code