রোহিঙ্গা ইস্যুতে সরকার মিয়ানমারের ফাঁদে পড়েছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

রোহিঙ্গা ইস্যুতে সরকার মিয়ানমারের ফাঁদে পড়েছে : মির্জা ফখরুল

Manual1 Ad Code

রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো দেশ বাংলাদেশের পক্ষে নেই এখন। চীন, ভারত, জাপান, রাশিয়া—সব মিয়ানমারের পক্ষে। দুই বছর ধরে বাংলাদেশ কী করল ও দুই বন্ধু রাষ্ট্র চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ কী করল, তা নিয়ে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। তিনি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনেরও সমালোচনা করেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মিয়ানমার গণহত্যা করেছে, নির্যাতন করেছে, সেসব নিয়ে সরকার কোনো বিবৃতি দেয়নি। মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে কিছু নেই জানিয়ে তিনি বলেন, মিয়ানমার যা বলছে, তা–ই করতে হচ্ছে। সরকার মিয়ানমারের ফাঁদে পড়েছে।

Manual7 Ad Code

রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘কয়েক দিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে মনে হচ্ছে তিনি খুব বিব্রত, কিছুটা বলা যেতে পারে ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি (ওবায়দুল কাদের) বলছেন, রোহিঙ্গা সমস্যা নাকি আমরা তৈরি করেছি…কী বলবেন। হাসিও পায় তাঁর কথা শুনে।’

Manual4 Ad Code

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হয়েছিল দাবি করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গারা এসেছিল। তখন তিনি অতি অল্প সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে তাদের ফেরত পাঠিয়েছিলেন। কেন পেরেছিলেন, সেই শক্তি জিয়াউর রহমানের ছিল। সেই সময় জিয়াউর রহমান কক্সবাজারে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছিলেন। মিয়ানমারকে বলেছিলেন আইদার ইউ গেট ব্যাক, অর ইউ ফেস। খালেদা জিয়ার সময় ৯৪ সালে ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা এসেছিল। তখন তিনি বলেছিলেন, ফেরত নেবে না অন্য ব্যবস্থা নেব। তারা ফিরিয়ে নিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ব্যর্থ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ স্বাধীনতাযুদ্ধের আগে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, সেই আওয়ামী লীগ এখন নেই।

Manual5 Ad Code

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার কথাগুলো মনে করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলে জানান বিএনপির মহাসচিব। এ জন্য তিনি সংগ্রাম ও আন্দোলনের দিকে যাওয়ার কথা বলেন।

Manual7 Ad Code

জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code