লকডাউন ভেঙ্গে নেতানিয়াহুর বাসার সামনে বিক্ষোভ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

লকডাউন ভেঙ্গে নেতানিয়াহুর বাসার সামনে বিক্ষোভ

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

লকডাইন ভেঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নাগরিক। দেশটিতে লকডাউন ঘোষণার একদিন পরেই বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার সামনে জড়ো হয়ে বিক্ষাভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্রিজ ও রাস্তার সংযোগস্থালেও জড়ো হন।

 

বিক্ষোভকারীরা দাবি করছেন করোনা নিয়ন্ত্রেণে নেতায়িাহু ব্যর্থ হয়েছেন। এর মধ্যেই দ্বিতীয় দফা লকডাউন। সব মিলিয়ে নেতানিয়াহুর ব্যর্থতাকেই দায়ী করছেন আন্দোলনকারীরা।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

১৮ সেপ্টেম্বর ইসরাইলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার আরো কড়াকড়ি আরোপ করে দেশটি। এই কড়াকড়ির কারণে শহর জুড়ে লম্বা যানজট তৈরি হয়। যানজটের ভোগান্তি আরো বাড়িয়েছে বিক্ষোভকারীরা।

 

Manual2 Ad Code

লকডাউনের সময় জনসমাগম নিষিদ্ধ করা হলেও সেটা অমান্য করে নেতানিয়াহুর বাসার সামনেই বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীদের দাবি লকডাউন ও কড়াকড়ি তাদের রাস্তায় নামতে বধ্য করেছে।

 

Manual7 Ad Code

বিক্ষোভকারীদের একজন সেন্ট্রাল ইসরাইলের ৪২ বছর বয়সী ডাক্তার অমিত তিরোশ। তিনি বলেছেন, ‘আমি ইসরায়েলের ধ্বংস ঠেকাতে রাস্তায় নেমেছি। ইসরাইলের গণতন্ত্র রক্ষা করতে। আমার মতে সকলেরই রাস্তায় নামা উচিত। আমরা তো ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।’

 

অবশ্য নেতানিয়াহু লকডাউনের পক্ষ নিয়ে বলেছেন, ‘জনগনের জীবন রক্ষার জন্যই আমরা লকডাউন দিতে বাধ্য হয়েছি। আমরা করোনা আক্রান্ত হয়ে মানুষকে মরতে দিতে পারি না।’

 

আলজাজিরা ও রয়টার্স

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code