সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
ছবি সংগৃহীত
শ্রীমঙ্গল প্রতিনিধি :
লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারে থানা নিয়ে আসা হয়েছে। এ সময় লাশের পাশ থাকা একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনটি মৃত ব্যক্তির কি-না জানার চেষ্ঠা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি