লাকসামে কলেজছাত্র সায়েম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

লাকসামে কলেজছাত্র সায়েম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

Manual5 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক  ,

Manual7 Ad Code

 

কুমিল্লার লাকসামে কলেজছাত্র মো. নাহিদুল ইসলাম সায়েম (২২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- এএসএম মাইনুল ইসলাম প্রকাশ লিংকন পাটেয়ারী (২৬) ও তার ছোট ভাই এএসএম মিনহাজুল ইসলাম প্রকাশ লিপন পাটোয়ারী (২০)।

 

বৃহস্পতিবার ঢাকা থেকে তাদের গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল। ওই দিনই কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নাগরীপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে ও চাঁদপুর পুরনো বাজার ডিগ্রি কলেজের ছাত্র সায়েমকে জমিসংক্রান্ত বিরোধের জেরে ৪ জুলাই সকালে একই এলাকার জসিম পাটোয়ারীর স্ত্রী শাহিনা পারভীন, ছেলে লিংকন পাটোয়ারী, লিমন পাটোয়ারী, লিপন পাটোয়ারী; শাহজাহান পাটোয়ারীর ছেলে মো. দিদারুল ইসলামসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের একটি দল কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

Manual2 Ad Code

 

এ ঘটনার চার দিন পর ৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

ওই দিনই নিহতের মা পারুল বেগম বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা করেন। ৮ আগস্ট মামলাটি কুমিল্লা ডিবিতে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

গত ২৮ আগস্ট মামলার ৪ নম্বর আসামি মো. দিদারুল ইসলাম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত ১ নম্বর আসামি লিংকন পাটোয়ারী ও তার ছোট ভাই লিপন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত দুই আসামিকে কুমিল্লার আদালতে হাজির করলে আসামিরা হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code