লিবিয়ায় আমিরাত দূতাবাসে হামলা, আবুধাবি ছাড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

লিবিয়ায় আমিরাত দূতাবাসে হামলা, আবুধাবি ছাড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘটনায় আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Manual2 Ad Code

 

এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা হয়েছে। বহুসংখ্যক মানুষ এ হামলায় অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। আনাদোলু, এএফপি ও আল জাজিরার।

 

ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে ফিলিস্তিনি নেতারা পিঠে ছুরি মারার শামিল বলে মনে করছেন।

 

ত্রিপোলিতে বিক্ষোভকারীরা আমিরাতের দূতাবাসে হামলার সময় পেট্রোল বোমা ব্যবহার করেছে। তারা আবুধাবির চুক্তিকে ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেছে।

Manual4 Ad Code

 

আমিরাতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসাম মাসালহা ,

 

এদিকে, ইসরাইল ও আমিরাতের চুক্তির প্রতিবাদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

তিনি বলেন, আমিরাতে নিযুক্ত এসাম মাসালহা আবুধাবি থেকে দেশে রওয়ানা দিয়েছেন এবং তিনি আর কখনো আমিরাতে ফিরে যাবেন না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code