লুলিয়ার সঙ্গে সাল্লুর বিয়ে হবে কি?

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

লুলিয়ার সঙ্গে সাল্লুর বিয়ে হবে কি?

Manual8 Ad Code
Iulia
বিনোদন ডেস্ক : বালিপাড়ায় এখন জোর গুঞ্জন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানতুরকেই বিয়ে করতে যাচ্ছেন ৫০ বছর বয়সী বলিউড অভিনেতা সালমান খান। কিন্তু জানেন কি লুলিয়া কুমারী নন, তার বিয়ে হয়েছিল আগে। তবে এখন বিবাহবিচ্ছিন্ন। আর তাই মডেল লুলিয়ার সঙ্গে শেষ পর্যন্ত সল্লু মিয়ার বিয়ে হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল লুলিয়ার? এই প্রশ্ন এখন অনেকের।
জানা গেছে, তিনি সংগীতশিল্পী, প্রযোজক, কম্পোজার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা। শুধু তাই নয়, বহুবছর প্রেম করার পরেই রোমানিয়ান সুপারস্টার মারিয়াসকে বিয়ে করেন লুলিয়া। কিন্তু বিয়ের চার বছরের মাথায় সম্পর্ক ভাঙে তাদের।
আর সেই সময়ই নাকি লুলিয়ার জীবনে আসেন সালমান। সালটা ২০১১। তবে  সালমান-লুরিয়া দু’জনের অতীত যাই হোক না কেনো, ভবিষ্যৎ যেন সুন্দর হয়, এই প্রত্যাশা সকলের।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code