লেহ্‌ হাসপাতালে মোদী, বিতর্কের জবাব দিল সেনাবাহিনীই

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

লেহ্‌ হাসপাতালে মোদী, বিতর্কের জবাব দিল সেনাবাহিনীই

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেক্স :

লেহ্ হাসপাতালে শুক্রবার প্রধানমন্ত্রীর সফরের পর বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার বিবৃতি জারি করে ভারতীয় সেনা জানিয়ে দিল, দেশের বীর জওয়ানদের চিকিৎসা পদ্ধতি নিয়ে যে কুৎসা ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুভার্গ্যজনক। আহত জওয়ানদেরও সবচেয়ে ভাল চিকিৎসা হচ্ছে বলেও জানিয়েছে সেনা।

Manual8 Ad Code

শুক্রবার লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্রেই পৌঁছন লেহ্ হাসপাতালে। সেখানে ভর্তি রয়েছেন গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানরা। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনেকেই প্রশ্ন তোলেন, জওয়ানদের শয্যার পাশে ওষুধপত্র নেই কেন? কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে গোটা বিষয়টিকে ‘শুটিং’ বলে মত প্রকাশ করেন। এ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্যেরও ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর প্রেক্ষিতেই এ দিন সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, লেহ্ জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সফরের পর হাসপাতালটির ব্যবস্থা নিয়ে ‘বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীন’ অভিযোগ উঠছে। সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বীর সৈন্যদের কী ভাবে চিকিৎসা হচ্ছে তা নিয়ে কুৎসা চলছে। সেনাবাহিনীর সদস্যদের সবচেয়ে ভাল চিকিৎসাই দেওয়া হচ্ছে।’’

Manual4 Ad Code

মোদীর সফরের যে ছবি দেখা গিয়েছে তাতে লেহ্-র হাসপাতালের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অনেকেই বলেন, যে ছবি দেখানো হয়েছে তা কনফারেন্স হলের, মোটেই হাসপাতালের নয়। ওয়ার্ডে থাকা প্রোজেক্টর নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এর-ও ব্যাখ্যা দিয়েছে সেনা। তারা জানিয়েছে, লেহ্ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে ঘোষণার পর একটি ভিডিয়ো হলকে একটি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code