শক্তি অর্জন করে জাপা ক্ষমতায় যাওয়ার লড়াই করবে : এরশাদ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

শক্তি অর্জন করে জাপা ক্ষমতায় যাওয়ার লড়াই করবে : এরশাদ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জোটের বিরুদ্ধে কোন কথা বলা যাবেনা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনী জোটের মাধ্যমে শক্তি অর্জন করে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবে।

Manual3 Ad Code

রোববার জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলীয় শক্তি প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। দলকে শক্তিশালী করতে পারলেই জাতীয় পার্টি ক্ষমতার দুয়ারে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় যুব সংহতির আহবায়ক আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code