শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নতুন নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

 

রোববার (০৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ হলে পরে তিনি শপথ নেবেন।

 

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এর আগে রোববার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে চার বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়।

 

Manual5 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

Manual8 Ad Code

 

নতুন চার বিচারপতির নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে এখন বিচারকের সংখ্যা দাঁড়ালো আটজনে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code