শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুর্হুতে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমে হাওরের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ।

Manual7 Ad Code

 

সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হোন। পরে স্থানীয় ও এলাকাবাসীর মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ইফতারের আগ মুহুর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code