শাবিপ্রবির ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

শাবিপ্রবির ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন

Manual8 Ad Code

শাবি প্রতিনিধি :: ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামে ২০০ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) বৈঠকে প্রকল্পটি পাশ হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক মোল্লা আকবর হোসেন বলেন, একাডেমিক ভবন, আবাসিক হল, শিক্ষকদের কোয়ার্টার, ক্যাম্পাসের চতুর্দিকে সীমানা প্রাচীর সহ বেশ কয়েকটি স্থাপনা ও যন্ত্রপাতি কেনার জন্য এই বরাদ্দ দেয়া হয়েছে। যন্ত্রপাতি বাবদ ৪১ কোটি টাকা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code