আকস্মিক ৩ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাননি শিক্ষকের দেখা, এমপি কামরুলের ক্ষোভ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

আকস্মিক ৩ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাননি শিক্ষকের দেখা, এমপি কামরুলের ক্ষোভ

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার মধ্যনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটিতে কোনো শিক্ষককে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল।

 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পরিদর্শনের সময় পাঠদান কার্যক্রমে অনিয়মের চিত্র দেখে তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন এমপি কামরুল। এ সময় সকাল সাড়ে ৯টার দিকে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌনে ১০টার দিকে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টার দিকে কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি তিনি। শিক্ষকশূন্য অবস্থায় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম ব্যাহত হতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

 

এ সময় তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং সার্বিক শিক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

 

পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ‘প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি গঠনের প্রধান স্তর। এ স্তরে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 

Manual1 Ad Code

“তিনি শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান।’’

 

মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এমপি স্যার স্কুল পরিদর্শনের সময়ই আমাকে ফোন করেছিলেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লিখিত জবাবের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

স্থানীয়দের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

(সুরমামেইল/এসডি)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code