শাহজালালের ডাস্টবিনে মিললো কোটি টাকার স্বর্ণের বার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

শাহজালালের ডাস্টবিনে মিললো কোটি টাকার স্বর্ণের বার

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিনে (ময়লার ঝুড়ি) পরিত্যক্ত অবস্থায় প্রায় কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Manual5 Ad Code

 

সোমবার (১০ এপ্রিল) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

জিয়াউল হক জানান, সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার পাশে একটি ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দণ্ডসদৃশ সন্দেহজনক বস্তু পাওয়া যায়।

 

এরপর সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো বস্তু দুটির ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

 

Manual8 Ad Code

এপিবিএন কর্মকর্তা জিয়া জানান, উদ্ধারকৃত সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসের গুদামে সোনার বারগুলো জমা দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code