শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযানে জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন লেঞ্জাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

এসময় তার কাছ থেকে ১ হাজার ৪শ ১০ পিছ ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ২০ হাজার ৫শ টাকা, ২ বোতল বিয়ার ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৯। আটককৃত আসামী হলো- সজল দাস (৩৩)।

Manual6 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী এর নিজ বসত বাড়ী থেকে ইয়াবা, মদ, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইলসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জে অন্যতম মাদক ব্যবসায়ী। সে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাহার এই মাদক চক্রের মাধ্যমে হবিগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে।

Manual3 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code