শিবচরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

শিবচরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরচান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি জাকির হোসেন জানান।
নিহত মিঠু বেপারী (২৮) উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের সদস্য। তিনি একই এলাকার তোতা মিয়া ছেলে।

Manual1 Ad Code

ওসি জাকির বলেন, ইফতারের পর বাড়ি ফেরার পথে চরচান্দা এলাকায় দুর্বৃত্তরা মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে সর্ম্পকে কিছু জানাতে পারেনি পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code