শেখ হাসিনাকে আরো অনেকদিন বেঁচে থাকতে হবে :

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

শেখ হাসিনাকে আরো অনেকদিন বেঁচে থাকতে হবে :

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা বাস্তবায়নসহ দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরো অনেকদিন বেঁচে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। তাঁর নেতৃত্বে জাতির প্রত্যাশিত উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এজন্যেই স্বাধীনতা বিরোধী শক্তি বারবার তাঁকে হত্যার চেষ্টা করছে।

শুক্রবার ফেব্রুয়ারি বিকালে ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দৈনিক আজকের বিনোদনের উদ্যোগে বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করা সময়ের দাবি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, দেশের সর্বস্তরে বাংলাভাষা চালু করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন। ভাষা আন্দোলনেই মূলত স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বাংলাভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা আন্দোলনেরও মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্ন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। সুখিসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

Manual6 Ad Code

জাগো বাঙালির চেয়ারম্যান ও দৈনিক আজকের বিনোদনের উপ-সম্পাদক কবি মেজর ডা. শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক আজকের বিনোদনের সম্পাদক লায়ন সালাম মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, কৃষক শ্রমিক যুব ফ্রন্টের সভাপতি কবি মায়ারাজ, কবি নীলাঞ্জনা চম্পা প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে ৩টি কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code