শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেবে জাপা : এরশাদ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেবে জাপা : এরশাদ

Manual4 Ad Code

কুয়াকাটায় ব্যক্তিগত সফরে গিয়ে রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সোমবার বেলা ১১টায় কুয়াকাটা গ্রান্ড হোটেলে বসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

Manual4 Ad Code

এরশাদ বলেন, বর্তমানে সরকার ভাল আবস্থানে রয়েছে। আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই। জাতীয় নির্বাচন সময় মত হবে। আগামী সংসদ নির্বাচনে ৩ শ’ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা সবাই এক সঙ্গে বসে সিদ্বান্ত নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবো। তবে একক ভাবে নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপির অবস্থানের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনের জোটবদ্ধ প্রক্রিয়া। তিনি বলেন, রংপুরের নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

তার ব্যক্তিগত সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহা-সচিব আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদারসহ এরাশাদ পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাপা চেয়ারম্যান হেলিকপ্টার যোগে কুয়াকাটায় এসে কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে অবতরণ করেন। তিনি কিছু সময় কুয়াকাটা গ্রান্ড হোটেলে অবস্থান শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে গেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code