শেখ হাসিনার অধীনে সন্ত্রাসী নির্বাচন নয় : রিজভী

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

শেখ হাসিনার অধীনে সন্ত্রাসী নির্বাচন নয় : রিজভী

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হতে হবে। শেখ হাসিনার অধীনে এবং সন্ত্রাসী কোনো নির্বাচন নয়। আর এজন্য বিএনপি প্রস্তুতিও নিচ্ছে।

Manual3 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন।

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাজী আসাদ ও নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সরকার কানাডার একটি এলাকাকে বেগমগঞ্জ বানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতির টাকা দিয়ে কানাডার বাড়ি-গাড়ি করেছে। আর সেই এলাকায় নামও দিয়েছে বেগমগঞ্জ।

Manual8 Ad Code

রিজভী বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। এ গণতন্ত্র যাতে অবমুক্ত না হয় সেজন্য সিইসি হিসাবে নুরুল হুদাকে নিয়োগ দিয়েছে। আরেকটি রক্তাক্ত নির্বাচন করতেই নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code