সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মিনিংফুল করতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার কোনও বিকল্প নেই। এজন্য জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
শনিবার (২০ মে) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জয়ের জন্য স্মার্ট, আধুনিক, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে। উন্নয়ন ও অর্জনের অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করতে হবে।
তিনি বলেন, ‘আসুন ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ও বিশ্বাসের সমন্বয়ে দলকে এগিয়ে নিয়ে যাই, এই হোক আজকের শপথ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি