শেখ হাসিনার কল্যাণে জাতির কলঙ্ক মোচন হয়েছে : তোফায়েল

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

শেখ হাসিনার কল্যাণে জাতির কলঙ্ক মোচন হয়েছে : তোফায়েল

Manual7 Ad Code

download (3)সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে জাতির কলঙ্ক মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে তেমনি বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে।

Manual5 Ad Code

রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে নগত অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তোফায়েল আহমেদ বলেন, শনিবার রাতে জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। অথচ খালেদা জিয়া এদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।

Manual7 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। সবাই বলে বিস্ময়কর উত্থান বাংলাদেশের। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার অবিচল নেতৃত্বের কারণে। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বের এক মহান নেতা।

একই অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে নদী রক্ষায় ৭টি ড্রেজার ক্রয় করেছিলেন। পরবর্তীতে কোন সরকার আর ড্রেজার ক্রয় করেনি। শেখ হাসিনার সরকার এর সময় ২০০৯-২০১৩ মেয়াদে ১৪টি ড্রেজার ক্রয় করা হয়েছে। আর এবারের চলতি মেয়াদে সরকার ২০টি বড় ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Manual2 Ad Code

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. মোখতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফউদ্দিন সাইফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code