শেখ হাসিনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বি : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

শেখ হাসিনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বি : খাদ্যমন্ত্রী

Manual5 Ad Code

Xe237TM586qN262kamrul-islam-tuku

সুরমা মেইল ডেস্ক :: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘জাতির লক্ষ্য পূরণে রাজনীতি ও বর্মান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বি বি ফাউন্ডেশন (বাহাদুর ব্যাপারী ফাউন্ডেশন) নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

Manual8 Ad Code

শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা এক এবং অদ্বিতীয়। তিনি বঙ্গবন্ধুর মতই এক এবং অদ্বিতীয়। তার ইমেজ ধ্বংসের জন্যই এই জঙ্গিবাদের উত্থান। পদ্মা সেতু যাতে না হয়, সব দিক দিয়ে বাংলাদেশকে পঙ্গু করে দিতেই এই সব কর্মকান্ড ঘটাচ্ছে তারা।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, এরা চায় শেখ হাসিনাকে থামিয়ে দিতে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে। এজন্যই জঙ্গবাদী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করাচ্ছে তারা। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে।

Manual5 Ad Code

খাদ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ জিজ্ঞাংসা থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করে। জিয়াউর রহমানকে ব্যবহার করা হয়েছে বঙ্গবন্ধুর হত্যার কুশীলব হিসেবে। সেদিন পাকিস্তানী দুতাবাস এবং আমেরিকান দুতাবাস সারা রাত খোলা ছিল। ৭৫ আর আজকের জঙ্গিবাদী তৎপরতা বিচ্ছিন্ন নয়। এটা একই সুতোয় গাঁথা।

তিনি বলেন, ‘৭৫ পট পরিবর্তনের পরের অবস্থা দেখেন, খুনিদের রক্ষা করা, বিদেশি দুতাবাসে খুনিদের চাকুরী দেওয়া, মুক্তিযুদ্ধে চেতনা ধ্বংস করা, পরাজিত শক্তিদের রাজনীতির সুযোগ দেওয়া সবই করেছে তারা।’

বিএনপি’র সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই আসেনা মন্তব্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এরা কিলার, এদের চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা। সুতরাং জামায়াতকে ছাড়লেও এদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠেনা।

Manual8 Ad Code

বি বি ফাউন্ডেশনের সভাপতি বাহাদুর ব্যাপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গবেষক ড. আলাউদ্দিন আলম, বাংলাদেশ হাক্কানী খানকা শরীফের শাহ শাহনাজ সুলতানা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মারুফা আক্তার পপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফা রহমান রুমা, বিবি ফাউন্ডেশন সাধারন সম্পাদক সাইফুর রহমান তপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code