শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল : সংস্কৃতি মন্ত্রী

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল : সংস্কৃতি মন্ত্রী

Manual2 Ad Code

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছি। আনুষ্টানিকভাবে আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানো। এটাকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল।

রোববার (১১ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ খাঁন এমপি, জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, এডিশনাল এসপি আ.স.ম সামছুল হক ভূইয়া, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code