শেরপু‌রে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

শেরপু‌রে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বগুড়ার শেরপু‌রে ট্রাকচাপায় সিএন‌জি‌ অটোরিকশার যাত্রী একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো ২ জন।

 

Manual8 Ad Code

বৃহস্প‌তিবার (১১ জুলাই) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দিকে উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউপির শেরুয়া বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

Manual5 Ad Code

 

নিহতরা হ‌লেন সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম, আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার ও ছে‌লে সাইফুল ইসলাম ও সিএসজি ড্রাইভার নাসিম হোসেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হ‌লেন শেরপু‌রের গোলাম ও কাওছার আলী।

 

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অটোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ম‌ধ্যে ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।

Manual8 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার এসআই আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই একজন মারা যায় বাকী ৩ জন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক র‌য়ে‌ছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code