শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

Manual4 Ad Code

সংগৃহীত

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তারা প্রণব রায়, শাজাহান, আলমগীর, সামসুল ও সোহেল এবং ঝাড়ুদার শ্যামল। নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি।

Manual5 Ad Code

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মইনুল ইসলাম ও কনস্টেবল আবু তাহের। অন্যদের পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

ঢাকা-বগুড়া মহাসড়কের কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ হোসেন বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে নয়জন পুলিশ সদস্য ট্রাকে করে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে পোশাক-পরিচ্ছদ আনতে যাচ্ছিলেন। রাত ৩টার দিকে মহিপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্যসহ ছয়জন নিহত ও ছয়জন আহত হন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আরো এক পুলিশ সদস্য মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code