শেষকৃত্য করতে স্ত্রীর মরদেহ নিয়ে সাইকেলে হন্যে হয়ে ঘুরলেন স্বামী

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

শেষকৃত্য করতে স্ত্রীর মরদেহ নিয়ে সাইকেলে হন্যে হয়ে ঘুরলেন স্বামী

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত গোটা ভারত। সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্ত্রীর সৎকার করতে গিয়ে উত্তরপ্রদেশে পাড়ার লোকের হাতেই হেনস্থার শিকার হলেন বৃদ্ধ। করোনা রোগী না হওয়া সত্ত্বেও এলাকার শ্মশানে ওই মহিলাকে দাহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে সাইকেলে স্ত্রীর মরদেহ চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা হন্যে হয়ে ঘুরতে হলো ওই বৃদ্ধকে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ এপ্রিল) উত্তরপ্রদেশের জৌনপুর জেলার অম্বরপুরে এ ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দা তিলকধারী সিংহের স্ত্রী রাজকুমারী (৫০) দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার আচমকা তার পরিস্থিতির অবনতি হয়। তড়িঘড়ি উমানাথ সিংহ জেলা হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেন তিলকধারী।

 

রাজকুমারী করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে তার পরিবার। হাসপাতালের তরফেও তেমন তাকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করা হয়নি। বরং মৃত্যুর পর অ্যাম্বুল্যান্সে চাপিয়ে রাজকুমারীর মরদেহ ফেরত পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তিলকধারী স্ত্রীর শেষকৃত্য করতে উদ্যোগী হতেই বেঁকে বসেন এলাকার মানুষ। রাজকুমারীর করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন, তাই এলাকার শ্মশানে তার মরদেহ দাহ করা যাবে না বলে জানিয়ে দেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code