শ্মশানের ছাদ ধ্বসে ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

শ্মশানের ছাদ ধ্বসে ১৮ জনের মৃত্যু

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পর ছাদ ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৩ জানুয়ারি) ভারী বৃষ্টিপাতের পর এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানিয়েছেন, গাজিয়াবাদ জেলার শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ অন্তত ৪০ জন বৃষ্টিপাতের সময় একটি ছাদের নিচে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে ছাদটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

 

পুলিশ কর্মকর্তা ইজাজ রাজা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। ছাদ ধসে পড়ার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

 

Manual7 Ad Code

বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেছেন, ‘আমরা এ ব্যাপারে তদন্ত করব এবং দোষীদের – নির্মাতা, কর্মকর্তা বা মিউনসিপ্যাল কাউন্সিলের কর্মী-যেই হোক আমরা তাদের খুঁজে বের করব।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code