সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ ও মহাসচিব মাওলানা মো: জাফরুল্লাহ খান এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- একজন ভিন্ন ধর্মের লোক হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে জঘন্যতম মন্তব্য করে শ্যামল কান্তি দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। যে অপরাধের কঠিনতম শাস্তি হওয়ার প্রয়োজন। স্থানীয় এমপি প্রাথমিক বিচার করে একজন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ধর্মকে আঘাত করার অপরাধে রাষ্ট্রীয় বিচার এদেশের ৯২% তাওহীদি জনতার প্রাণের দাবি। তাকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে সরকার ব্যর্থ হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।
তারা বলেন- ধর্মকে আঘাত করার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না, অপরাধীর পক্ষে কথা বলে তারা সত্যিকারের মুসলমান নয়। সারাদেশে শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার বহু ঘটনা ঘটলেও ঐ শ্রেণির লোকদের মুখ খুলতে দেখা যায় না।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি