শ্রমিক দলের নেতা গ্রেফতারে ফখরুলের নিন্দা

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

শ্রমিক দলের নেতা গ্রেফতারে ফখরুলের নিন্দা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদসহ ৩ নেতাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

রোববার বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual2 Ad Code

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয়ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্ততঃ এটুকু অনুধাবণ করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ।

মির্জা ফখরুল বলেন, এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদ সহ ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

ফখরুল আরো বলেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয়-জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ন নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হবে।

Manual4 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আবদুস সামাদ সহ ওই ৩ নেতার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code