সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২২
ফাইল ছবি
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার (২১ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভাড়াউড়া রেলওয়ে ক্রসিংয়ের সামনে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা ওই ব্যাক্তি কাটা পরেন বলে জানিয়েছে পুলিশ৷
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বলে রেলওয়ে থানা সূত্রে জানা গিয়েছে৷ এদিকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন পাল বলেন, রেললাইনে মৃতদেহ পরে থাকার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি৷ লাশটির ময়নাতদন্তদের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করবো৷
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে৷
Design and developed by ওয়েব হোম বিডি