শ্রীমঙ্গলে দু’গ্রুপের সংঘর্ষ : উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটি স্থগিত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

শ্রীমঙ্গলে দু’গ্রুপের সংঘর্ষ : উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটি স্থগিত

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: দলীয় আচরণবিধি এবং শৃঙ্খলা ভঙের কারণে, শ্রীমঙ্গল উপজেলা ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি সাংগঠনিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি মো: আসাদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।

তারা জানান, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মসুদ আহমেদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস কে, কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা ও কলেজ ছাত্রলীগকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

Manual3 Ad Code

এ ব্যাপারে মৌলভীবাজার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ছাত্রলীগের মারামারির বিষয়টির সঠিক কোনো তথ্য পাচ্ছি না বিধায় আমরা স্থগিত করেছি, যাতে সত্য ঘটনা খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ইফতি, ইমন, ছাদিক, মেহরাব, সুজাত,  সম্রাট ও নয়ন। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারী। এ ঘটনায় পুলিশ নেওয়াজ ও আশিক নামে দু’জনকে আটক করেছে।

Manual5 Ad Code

ছাত্রলীগের দু’টি অংশের কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পরবর্তীতে কলেজ রোডে প্রকাশ্যে উভয় গ্রুপের অস্ত্রসহ মহড়া চলে। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের হাতে রামদা, রড, হকিস্টিক, লাঠিসহ দেশি অস্ত্র থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ কেএম নজরুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code