সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন এবং এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রফাঁসকারী চক্রের অন্যতম ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে র্যাবের-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি বিশেষ দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে বিরামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার (১৮ এপ্রিল) র্যাব-৯ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) নাহিদ হাসান।

তিনি জানান, চলমান এইচএসসি ও এসএসসি সমমানের পরীক্ষার প্রশ্নপত্রফাঁস ঠেকাতে ও এর সঙ্গে জড়িতদের খুঁজে বের আইনের আওতায় আনতে র্যাব সারাদেশে যে, গোয়েন্দা নজরদারী চালাচ্ছিল তারই ধারাবাহিকতার অংশ হিসেবে বেশ কয়েকদিন ধরে তাদের গতিবিধি অনুসরণ করছিলো র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হলো- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিরাইপুর গ্রামের মো. মকবুল আলীর পুত্র মো. শওকত হোসেন (১৯), একই এলাকার মো. মকবুল আলীর পুত্র মো. সৌরভ হোসেন (২১), একই থানার শ্যামলী গ্রামের মো. আব্দুল মালেকের পুত্র মো. আব্দুল কাদির ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার পুত্র মো. হৃদয় মিয়া (১৭)।
র্যাবের এ কর্মকর্তা জানান, তারা বিভিন্ন সময়ে এইচএসসি ও এসএসসিসহ সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তন ও ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণা করে আসছিলো। এভাবেই তারা প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নেয় বিপুল পরিণাম অর্থ।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি জানান, তারা একেক সময় একেক ফেসবুক আইডি ব্যবহার করে এসব কাজ সংঘটিত করতো। এমনকি তারা সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ফেইবুক ম্যাসেঞ্জার গ্রুপসহ ইমো-ভাইবারের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরির মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে অর্থ হাতিয়ে নিত।
গ্রেপ্তারকৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি