শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কুয়েত সেনাপ্রধান আহত

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কুয়েত সেনাপ্রধান আহত

Manual2 Ad Code

বাংলাদেশে সফররত কুয়েতের প্রতিনিধি দল নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ব্যাটালিয়নের ভেতরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হেলিকপ্টারে কুয়েতের প্রতিনিধি দলের সাথে ছিলেন- দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মুহাম্মাদ খালেদ খিযির। ঘন কুয়াশার কারণে পাইলট দেখতে না পারায় হেলিকপ্টারটি গন্তব্যস্থলের আগেই জরুরী অবতরণ করতে গেলে গাছের সাথে লেগে ভেঙ্গে পড়ে। কুয়েতের বার্তা সংস্থা আল-জারিদার খবরে এ তথ্য পাওয়া গেছে।

Manual1 Ad Code

আল-জারিদা জানিয়েছে, আরোহী প্রতিনিধি দলের একজনের শুধু সামান্য ক্ষতি হয়েছে। সকলেই নিরাপদ আছে। কুয়েতি সেনাপ্রধান ইতিমধ্যেই উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নাসের সবাহ আহমেদকে তাঁর নিরাপদ থাকার কথা জানিয়েছেন। কুয়েত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে প্রতিনিধি দলের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করে শুকরিয়া আদায় করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে ঢাকায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বুধবার বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মৌলভীবাজারে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারটি বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডে জরুরি অবতরণ করার চেষ্টার সময় সেটি হেলিপ্যাড থেকে ২০০ গজ দূরে ছিটকে পড়ে। এর যাত্রীরা সবাই সুস্থ আছেন। এ ব্যাপারে পরে আরও বিস্তারিত জানানো হবে।

এরআগে শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ব্যাটালিয়নের ভেতরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যান্ত্রীক ক্রুটির কারনে বুধবার সকাল ১০টার দিকে ১৬ জন আরোহি নিয়ে জরুরী অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হলে কমপক্ষে চার জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

Manual3 Ad Code

আহতদের মধ্যে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদের নাম প্রকাশ হলেও বাকি আহতদের নাম পরিচয় প্রকাশ হয়নি।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছিলেন, আহত চার জনকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজন বিজিবি কর্মকর্তা, বাকি দুইজন বিদেশি নাগরিক। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দুইজনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করেনি।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বলেন, হেলিকপ্টারটি বিমান বাহিনীর। দুর্ঘটনায় সার্জেন্ট ওমর, সার্জেন্ট জাহিদ ও সার্জেন্ট রেজাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান জানান, বিমান বাহিনীর একটি এমআই ১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহি সহ শ্রীমঙ্গল বিজিবির হেলিপ্যাড মাঠে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন। সূত্র জানায়, হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবির হেলিপ্যাডের ১০০ ফিট দূরে জরুরি অবতরণ করে।

অন্যদিকে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশ এলাকার মানুষ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code