সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১৬, ২০২২
ফাইল ছবি
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ করা ছয় হাজার ৫০ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ মে) অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা কেরেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন। এতে সহায়তা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সহকারী পরিচালক আল আমিন জানান, তাৎক্ষণিকভাবে জব্দ করা ৬০৫০ লিটার সোয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়েছে।
তিনি জানান, অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রি করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ধোপারহাট বাজারে অবস্থিত আগনসি ভেরাইটিজ স্টোরকে ৩০ হাজার টাকা, পিন্টু ভেরাইটিজ স্টোরকে ৩০ হাজার টাকা, শমসেরগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স মামুন স্টেশনারী ও ভেরাইটিজ স্টোরকে ৩০ হাজার টাকা, আটঘর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
সহকারী পরিচালক আল আমিন জানান, অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করা ও তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা এবং সঠিক তথ্য না দেওয়ার কারণে ধোপারহাট বাজারে অবস্থিত আগনসি ভেরাইটিজ স্টোর, পিন্টু ভেরাইটিজ স্টোর ও শমসেরগঞ্জ বাজারে অবস্থিত আটঘর এন্টারপ্রাইজকে সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোর মজুদকৃত ৬০৫০ লিটার তেল আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম উপস্থিত থেকে ক্রেতাদের নিকট পূর্বের দামে বিক্রয় করা হয়।
সহকারী পরিচালক আল আমিন বলেন, সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলামন থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি