সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ দুই নারী-পুরুষ আটক করেছে র্যাব-৯।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৮টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ রোডস্থ বুড় বুড় ব্রীজের পাশ থেকে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সক্রিয় মাদক ব্যবসায়ী মো: কামাল মিয়া (২১) ও মোছা: মিলি বেগম জোৎসনা (৪২)-কে আটক করে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ল্বউব উদ্দিন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব’র ওই কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি