সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে থানাধীন বনবীরগামী পাঁকা রাস্তার পাশে রাজপাড়া গ্রামস্থ মো: চমর আলীর বসত বাড়ীর সামনে ইটপাড়া রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিছ ইয়াবা, ১টি মোবাইল সেট ও ১টি সিমকার্ড উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন রাজপাড়া গ্রামের মৃত দোনাই উল্লাহর ছেলে মো: চমর আলী (৫০)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী শ্রীমঙ্গল থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নিষিদ্ধ মাদক ব্যবসা করে আসছে এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় তার গড়ে তোলা চক্রের মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামীকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি