সংবিধানের কোথাও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয় উল্লেখ নেই

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১, ২০১৭

সংবিধানের কোথাও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয় উল্লেখ নেই

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমাদের সংবিধানের কোথাও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি উল্লেখ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই। তাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনার প্রস্তুতি নেন।

Manual4 Ad Code

সোমবার মহান মে দিবসে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের সমাবেশে তিনি এ কথা বলেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে কোনো দাবি না তুলে এতে অংশ নিতে বিএনপির প্রতি প্রস্তুতি নেয়ার আহ্বান জানান হানিফ।

Manual3 Ad Code

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত হিসেবে দেখছেন হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মত বিএনপির এই দাবিও পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সব সময় শ্রমিকদের পক্ষে জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করছেন। যা অতীতে কোন সরকারই করতে পারে নাই।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code