সংসদে অঝোরে কাঁদলেন মোদি

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

সংসদে অঝোরে কাঁদলেন মোদি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের বিদায় উপলক্ষে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন তিনি।

 

Manual5 Ad Code

রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বারবার নানা ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন। মোদিকেও এর আগে ছেড়ে কথা বলেননি তিনি। কিন্তু রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেল মোদির কণ্ঠে।

 

Manual2 Ad Code

নরেন্দ্র মোদি বলেন, ‘আমি গোলাম নবী আজাদকে বহু বছর ধরে চিনি। আমরা একসঙ্গে মুখ্যমন্ত্রী ছিলাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আমরা মতবিনিময় করেছি, তখন আজাদ সাহেব রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন। তার একটা আসক্তি রয়েছে, যা অনেকেই জানেন না- বাগান করা।’

 

Manual4 Ad Code

বক্তব্যে ২০০৭ সালে জম্মু-কাশ্মীরে গুজরাটের একদল পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি জানান, ওই ঘটনা জানাতে প্রথমেই তার কাছে ফোন করেছিলেন আজাদ। সেসময় কাশ্মীরি মুখ্যমন্ত্রীর চোখের পানি থামছিল না বলেও জানান এ বিজেপি নেতা।

 

মোদি বলেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে গুজরাটের মানুষজন আটকে গেলে জনাব আজাদ এবং প্রণব মুখার্জির প্রচেষ্টার কথা আমি কখনো ভুলব না।

 

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ওই রাতে গোলাম নবী আমাকে ফোন করেছিলেন। তাকে এমন চিন্তিত মনে হচ্ছিল, যেমনটা মানুষ নিজের পরিবারের জন্য হয়। তিনি ওই ধরনের অনুভূতি দেখিয়েছিলেন।

 

এটা বলতে গিয়েই অঝোরে কেঁদে ফেলেন নরেন্দ্র মোদি। কান্না থামাতে কিছুক্ষণের জন্য থামতে হয় তাকে। এসময় ডেস্ক চাপড়ে মোদিকে সাধুবাদ জানান সংসদের অন্য নেতারা।

 

তিনি বলেন, ‘ক্ষমতা আসে আর যায়। তবে সেটি কীভাবে সামলাতে হয়…,’ এটুকু বলে আবারো থামেন মোদি এবং গোলাম নবী আজাদকে স্যালুট করে সম্মান জানান।

 

Manual2 Ad Code

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে বর্ষীয়ান নেতা আজাদের। তার উদ্দেশে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে অবসর নিতে দেব না। আমি আপনার উপদেশ নেওয়া চালিয়ে যাব। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা।’ সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code