‘সজীব ওয়াজেদ জয় লীগ’ অনুমোদিত নয় : জয়

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

‘সজীব ওয়াজেদ জয় লীগ’ অনুমোদিত নয় : জয়

Manual6 Ad Code

39315317680adadfdc08dab018618c0d-57a8cf26051c4

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার করে ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে একটি সংগঠন খোলেন রনি আহম্মেদ নামে ঢাকার কেরাণীগঞ্জের এক ব্যক্তি। তবে এ নামে কোনো সংগঠনের অনুমোদন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Manual2 Ad Code

তিনি জানিয়েছেন- এমন নামে কেউ সংগঠন করলে সেটাকে তিনি বা আওয়ামী লীগ কখনো অনুমোদন দেবে না।

Capture_1সোমবার রাত ১০টার দিকে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। তার সেই স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো: “আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ “সজীব ওয়াজেদ জয় লীগ” খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে নতুন সংগঠনের কথা উঠে আসে। রনি আহম্মেদ জানান, এ সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা জড়িত। ব্যানারে সংগঠনটির কার্যালয়ের ঠিকানা লেখা হয়েছে কালীগঞ্জ বাজার, চৌধুরী মার্কেট, কেরানীগঞ্জ ঢাকা-১৩১০।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code