সদরে ও তাহিরপুরে ৭ শতাধিক কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ৬, ২০১৭

সদরে ও তাহিরপুরে ৭ শতাধিক কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও ফসলহারা ৫ শতাধিক কৃষকের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে টিএমএসএস এর উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

Manual4 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার  মোছা. ইসরাত জাহান, টিএমএসএস এর উপদেষ্টা মোঃ আনিছুর রহমান,আই সি টির পরিচালক মো. সাইফুল ইসলাম,নিগার সুলতানা, অপারেশন-২ পরিচালক রেজাউল করিম,যুগ্ম পরিচালক মো. বজলুর রহমান, বি ও ডির পরিচালক মো. জাহেদুর রহমান ও টিএমএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. খালেক আকন্দ প্রমুখ।

Manual2 Ad Code

নেবৃবৃন্দরা সভা শেষে টিএমএসএস এর পক্ষ থেকে অসহায় মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,টিএমএসএস এর মতো যদি বিভিন্ন এনজিও সংস্থা  এবং সমাজের বিত্তবানরা এই অসহায় ও র্দূগত মানুষজনের পাশে দাড়ালে ওদের বেচেঁ থাকার একটি অবলম্বন হতো। তিনি সবাইকে র্দূগত মানুষজনের পাশে দাড়ানোর আহবান জানান।

Manual6 Ad Code

অপরদিকে সুনামগঞ্জের দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রিয় কমিটি। শনিবার বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে তাহিরপুর বাজার প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ ফসলহারা দুই শতাধিক কৃষকেদের মধ্যে ১০ কেজি করে চাল তুলে দেন বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলী মাদানী। এছাড়াও তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নতুন বাজারে শতাধিক কৃষকদের হাতে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রজন্ম লীগের সিনিয়র সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সহ সভাপতি মো. মাসুদ খান, সহ সভাপতি মনিরুজ্জামান,যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জয়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদুল ইসলাম মুন্নু, প্রচার সম্পাদক সোহাগ চৌধুরী জয়, সমাজ কল্যাণ সম্পাদক মো. আলম।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code