সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে ব্রিটেনে বাংলাদেশীর জেল

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে ব্রিটেনে বাংলাদেশীর জেল

Manual1 Ad Code
junaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনার দায়ে ব্রিটিশ বংশদ্ভূত এক বাংলাদেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত। শুক্রবার জুনায়েদ খান নামের ওই ব্রিটিশ-বাংলাদেশী এই কারাদণ্ড দেয় দেশটির লুটনের একটি আদালত। মামলার রায়ে বিচারক অ্যান্ড্রু এডিস বলেন, তার অপরাধ এত গুরুতর যে তাকে যাবজ্জীবন কারাদণ্ডই দিতে হচ্ছে। এর আগে যুক্তরাজ্যের ইস্ট এংলিয়ায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করে জুনায়েদ। পরিকল্পনা সফল করতে আইএসের সঙ্গে তার যোগাযোগের চেষ্টা গত বছর ফাঁস হয়ে যায়। জুনায়েদ আইএসের একজন কট্টর সমর্থক এবং তিনি ‘জিহাদি জন’ নামে পরিচিত ব্রিটিশ আইএস জঙ্গি মোহাম্মদ ইমওয়াজির আদর্শে বিশ্বাস করেন বলে জানায় এএফপি। একটি ওষুধ কোম্পানির ‘ডেলিভারি ড্রাইভার’ হিসেবে যুক্তরাজ্যে কাজ করতেন জুনায়েদ। সিরিয়ায় আইএস নেতাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি জানান, প্রেসার কুকারে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটানোর পর মার্কিন সৈন্যদের ছুরিকাঘাত করে হত্যার পরিকল্পনা আছে তার। এ অভিযোগ ওঠার পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। ২০১৩ সালে লি রিগবি নামে এক সন্ত্রাসী এক ব্রিটিশ সৈন্যকে লন্ডনে সেনা ঘাঁটির সামনে ছুরিকাঘাতে হত্যা করে। জুনায়েদেরও ওই ধরনের পরিকল্পনা ছিল বলে পুলিশের ধারণা। জুনায়েদ তার আত্মীয় সজিব খানের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আইএসে যোগ দিতে চেয়েছিল বলে পুলিশের ধারণা। মোবাইল ফোনে তাদের দুই জনের বার্তা পাঠানোর মাধ্যমে যোগাযোগের প্রমাণও পেয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code